২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা বহন, মাইক্রোসহ আটক ২

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাইক্রোবাস চালকসহ দুইজনকে আটক করেছে বিজিবি; জব্দ করা হয়েছে আট হাজার ইয়াবাসহ একটি মাইক্রোবাস।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 10:32 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

উপজেলার পালংখালী ইউনিয়নের পানবাজার এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, টেকনাফ স্টেশন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসে মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

“তল্লাশি করে যাত্রীদের সিটের ভেতর লুকিয়ে রাখা ৮ হাজার ১৭০টি ইয়াবা পাওয়া যায়, যার দাম প্রায় ৪৪ লাখ টাকা। অবৈধ ইয়াবা বহনের অভিযোগে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়েছে।”

আটককৃতরা হলেন হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ার গুরা মিয়ার ছেলে মাইক্রো চালক মো. আলমগীর (২৫) ও তার অপ্রাপ্ত বয়স্ক এক সহকারী।