২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বৃদ্ধার গলাকাটা লাশ

সিরাজগঞ্জের কাজিপুরে নিজবাড়িতে অশীতিপর এক বৃদ্ধার গলাকাটা লাশ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 01:31 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

নিহত ফাতেমা বেগম (৮৫) নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাই শুরিবেড় গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।

মঙ্গলবার দুপুরে বেলা সাড়ে ১২টার দিকে নিজের ঘর থেকেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় বলে কাজিপুর থানার এসআই দুলাল উদ্দিন জানান।

নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাতেমা বেগম বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সকালে পরিবারের লোকজন ঘরে তার গলাকাটা লাশ দেখতে পায়।

স্বজনরা ফাতেমাকে ‘কিছুটা মানসিক বিকারগ্রস্ত’ বললেও এটা তিনি নিজেই নাকি অন্য কেউ তাকে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি।