২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:46 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

উপজেলার মহলাল এলাকায় মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজনগর থানার ওসি শ্যামল বনিক।

নিহতরা হলেন প্রেমনগর চা-বাগানের মো. আজাদ মিয়া (৩৫), তার ভাই আলম মিয়া (২৫) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার অটোরিকশা চালক শাহীন মিয়া (৩২)।

ওসি শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কুলাউড়া থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা মহলাল এলাকায় পৌঁছালে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন আর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

গুরুতর আহত অন্য দুইজনকে সিলেট উসমামনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।