শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টা, যুবক আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বোরহান স্থানীয় হ্যামস পোশাক কারখানায় কাজ করেন। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামের ওমর ফারুকের ছেলে।
এসআই আজিজুল বলেন, বোরহান ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। বিভিন্ন সময় বোরহান আদর করে কোলে নিত এবং শিশুটি তাকে মামা বলে ডাকত।
“রোববার সন্ধ্যায় বোরহান শিশুটিকে কোলে নিয়ে বাড়ির পাশের এক কচু ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে কান্নাকাটি শুরু করলে বাড়ি দিয়ে যায়।
“রাতে মেয়েটি প্রস্রাব করতে গিয়ে ব্যথার কথা বলে এবং মাকে জানায় বোরহান মামা তাকে সেখানে ব্যথা দিয়েছে।”
পরে শিশুটির বাবা অভিযোগে সোমবার দুপুরে পালিয়ে যাওয়ার সময় বোরহানকে আটক করা হয় বলে জানান এসআই।
শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সেলিনা আক্তার বলেন, হাসপাতালে ধর্ষণজনিত আলামত পরীক্ষা ব্যবস্থা না থাকায় দুপুরে শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
