মাগুরায় আ. লীগের ২, একটিতে বিদ্রোহী
মাগুরার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নে ৮ হাজার ২৪০ ভোট বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মুতাসিন বিল্লাহ সংগ্রাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি ৬ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মধুসুদন সাহা
এদিকে শালিখার গঙ্গারামপুর ইউনিয়নে ৫২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেন।
আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হালিম তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বলে জানান শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিন উদ্দিন।
মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ইকবাল আকতার উজ্জল বলে জানান রিটানিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা।
