নরসিংদীতে বিস্ফোরণে আহত ৮
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে বিস্ফোরণে আটজন আহত হয়েছেন।
রোববার রাতে আলোকবালী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি গোলাম মেস্তফা জানিয়েছেন।
আহতরা হলেন- জুয়েল, নাইম, বেদন, সুমন, জলিল মিয়া, হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া। তাদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমা তৈরীর সময় ওই বিস্ফোরণ ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
তারা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাহেব মেম্বার ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সাহেবের অনুসারীরা বোমা তৈরীর সময় বিস্ফোরণে আহতের এ ঘটনা ঘটে।
