২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, দপ্তরি আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 11:43 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার আব্দুর রউফ মিয়াকে (৩৫) আটক করা হয় বলে পুলিশ।

আটককৃত আব্দুর রউফ মিয়া উপজেলার ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদে কর্মরত এবং ছান্দিয়াপুর গ্রামের কবীর উদ্দিনের ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, রউফ মিয়া গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর ২য় শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায়। ওখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়।

ওসি বলেন, বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমানকে জানান। স্কুল শনিবার পর্যন্ত ছুটি থাকায় তিনি বিষয়টি নিয়ে রোববার আলোচনা করবেন বলে তাদেরকে জানান।

“পরে প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্কুলে রোববার সকালে সালিশ বৈঠক বসান। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে বিদ্যালরের আসবাপত্র ভাঙচুর ও প্রধান শিক্ষকের উপর চড়াও হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রউফকে আটক করে বলে জানান ওসি।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।