গোপালগঞ্জে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর।
প্রথম দিন ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে ‘এ’ ইউনিট, এবং দুপুর ২টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।
২৯ অক্টোবর সকালে ‘সি’, বিকালে ‘এইচ’ ইউনিট; ৪ নভেম্বর সকালে ‘ডি’, বিকালে ‘ই’ ইউনিট; ৫ নভেম্বর সকালে ‘এফ’ ইউনিট, বিকালে ‘জি’ ইউনিটের পরীক্ষা হবে।
মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাবে।
