গাজীপুরে ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ড ভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এমসি বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর নিহতের সহকর্মী ও এলাকাবাসী আধাঘণ্টার মতো মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত ইশরাত জাহান (৩৫) ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার সেলিম মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় দ্যা ওয়েলটেক্স লিমিটেড নামের পাশাক কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কভার্ড ভ্যান ইশরাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থেই তার মৃত্যু হয়।
“খবর পেয়ে তার সহকর্মী ও স্থানীয়রা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে কিচূ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।”
আধঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চালাচল শুরু হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
