গোপালগঞ্জে পুলিশের বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জ শহরে পুলিশের এক উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ পাড়ায় এসআই আব্দুল ওয়াদুদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল ওয়াদুদ মাদারীপুরের কালকিনি থানায় কর্মরত রয়েছেন।
এসআই আব্দুল ওয়াদুদ জানান, রাত ৩টার দিকে গ্রিল কেটে ১০/১২ জন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে।
“এরপর তারা আলমারি ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুটে নিয়ে যায়।”
বুধবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
