গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান ।
নিহত জহুরুল ইসলাম (৫৫) পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের শাফায়েত উল্লাহর ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বাশার বলেন, দক্ষিণ বাসস্ট্যান্ডে বগুড়াগামী নান্নু এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল নিহত হন।
