২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তি: পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুদারের বিরুদ্ধে মামলা হয়েছে মাগুরার একটি আদালতে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2016, 02:45 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

সোমবার দুপুরে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে মামলাটি দায়ের করেছেন স্থানীয় শিক্ষক মকবুল মো. হোসেন জীবন। তিনি মাগুরা অক্সফোর্ড পলিটেকনিকের অধ্যক্ষ।

বিচারক সদর থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী কাজী সিরাজ উদ্দিন মিহির।

তিনি বলেন, গত ২৭ অগাস্ট একটি বেসরকারি টেলিভিশনে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারকে নিয়ে একটি দুর্নীতির খবর প্রচারিত হয়।

“যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালমন্দ ও কটূক্তি করেছেন। এ বক্তব্যে আমার বাদী চরম ক্ষুদ্ধ হয়েছেন, এ কারণে তিনি মামলাটি করেছেন।”