২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মহাসড়কের পাশে যুবকের লাশ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 02:00 PM

শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের বিশমাইল এলাকায় লাশটি পাওয়া যায় বলে আশুলিয়া থানার এসআই আবু সাঈদ পিয়াল জানান।

তিনি বলেন, মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

যুবকের মৃত্যুর কারণ জানাতে না পারলেও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন এসআই পিয়াল।