গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান মাহাবুর রহমান জানান।
মৃত সজীব মিয়া (১১) ওই গ্রামের শাহিদুল ইসলামের ছেলে।
চেয়ারম্যান মাহাবুর বলেন, শিয়ালের থেকে মুরগি রক্ষা করতে সজীবের মা বৃহস্পতিবার রাতে খামারের পাশে বিদ্যুতের মাধ্যমে জিআই তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। সকালে সজীব অসাবধানতাবশত ওই ফাঁদে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
