২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় ছাদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 04:55 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

বুধবার মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান।

মৃত রবিউল ইসলাম (৫০) স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

রবিউল ইসলামের ভাই আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্কুল থেকে ফিরে নিজ বাড়ির নতুন ঢালাই করা ছাদে পানি দিচ্ছিলেন রবিউল। যে মোটর দিয়ে পানি উঠানো হচ্ছিল তার বিদ্যুতের লাইনে ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরিবারের সদস্যরা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।