২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর ‘অনৈতিক সম্পর্ক’, বিষপানে স্ত্রীর মৃত্যু

‘অন্য নারীর সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্কের কারণে’ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:29 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে।

মৃত রাশেদা বেগম (২২) দিঘলকান্দা গ্রামের কাঠমিস্ত্রি আজিজুল মাতুব্বরের স্ত্রী। 

ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে বিষপান করেন রাশেদা। পরিবারের লোকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের বরাত দিয়ে ওসি বলেন, গৃহবধূর মৃত্যুর খবরে স্বামী ও তার লোকজন রাশেদার লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ঘটনার পর থেকেই রাশেদার স্বামী আজিজুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানান এসআই আজাদ।

রাশেদার ভাই মজিবর রহমান সাংবাদিকদের বলেন, রাশেদার স্বামী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরাকীয়ায় জড়িত। এ নিয়ে পারিবারিক অশান্তি লেগেই ছিল। অনেক দেনদরবার করেও এর সমাধান করা যায়নি।