২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন

গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে পৃথক ধারায় যাবজ্জীবন ও ১৪ বছর কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ আদালতের হাকিম মুহাম্মদ বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডিত হারুন হাওলাদার (৪৪) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় আসামিকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হ্জার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা করা হয়েছে।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০০৮ সালের ১৯ অগাস্ট পিরোজপুরের কাউখালী উপজেলার রুপসি গ্রামের বাড়িতে ফেরার পথে ওই গৃহবধূকে  শ্রীমন্তকাঠি এলাকা থেকে অপহরণ করার পর ধর্ষণ করে হারুন।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে পরদিন ঝালকাঠি সদর থানায় হারুনসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, তদন্ত শেষে ঝালকাঠি সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক সোলায়মান নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের নামে অবিযোগপত্র দাখিল করেন।

বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয় বলে জানান তিনি।