২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 03:16 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

সোমবার সকাল ১০টার দিকে মামুনশিয়া গ্রামের একটি পুকুরে তারা ডুবে যায় বলে জানান কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবির চৌধুরী।

নিহতরা হচ্ছে ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৯) ও নয়ন মিয়ার ছেলে মুরাদ হোসেন (৯)।

নয়ন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে কলার ভেলায় চড়ে বেড়াচ্ছিল।

“ভেলাটি উল্টে গেলে তারা চাপা পড়ে ডুবে যায়। পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অন্য এক শিশু খবর দিলে স্বজনরা তাদের খুঁজতে নামলেও জীবিত উদ্ধার করতে পারেনি।”

শিশুদের লাশ থানায় রয়েছে জানিয়ে ওসি বলেন, পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।