২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভাই খুন, ছোট ভাই আটক

কুড়িগ্রাম সদর উপজেলায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রফিকুল ইসলাম (৪০) শিবরাম গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ রফিকুলের বড় ভাই মোকছেদ আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে। 

কুড়িগ্রাম থানার ওসি এস এম আব্দুস সোবহান জানান, মোকছেদ আলী ও রফিকুলের মধ্যে নানা ঘটনায় দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

“এর জেরে শনিবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোকছেদ আলী ধারালো ছুরি দিয়ে রফিকুলকে আঘাত করেন।”

কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে রফিকুলের মৃত্যু হয় বলে জানান ওসি।

ওসি জানান, পুলিশ মোকছেদ আলীকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।