কেরানীগঞ্জে গুলিসহ যুবক গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আলমগীর হোসেন (৩৫) উপজেলার ইকুরিয়া এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাজিরা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
