অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের অর্থদণ্ড
ঢাকার দোহারে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন এ আদেশ দেন।
জরিমানা পরিশোধ না করলে প্রত্যেককে আরও দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর দুলাল ফকির, ফারুক ফকির, জামাল হাওলাদার, মো. আলাউদ্দিন ও আশরাফ সিকাদার।
ওসি সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে বালু তোলার সময় ওই পাঁচজনকে আটক করা হয়।
“পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেওয়া হয়।”
