২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর থেকে বই বিক্রেতার লাশ উদ্ধার

কুমিল্লার বরুড়ায় এক বই বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

মঙ্গলবার উপজেলার শিলমুড়ী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজম উদ্দিন মাহমুদ।

নিহত আক্তারুজ্জামান (৩২) গ্রামের আবুল হাসেমের ছেলে।তিনি স্থানীয় বাজারে বই বিক্রি করতেন।

পুলিশ কর্মকর্তা আজম উদ্দিন বলেন, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তাকে রাতে কোনো এক সময় হত্যার পর লাশ পুকুরে ফেলা হয়েছে।

তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।