২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়িতে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ড

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় আগুনে পুড়ে গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 08:58 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে কলেজ গেইট এলাকায় অবস্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কার্যালয় সম্পূর্ণ এবং জনসংহতি সমিতির কার্যালয়ের আংশিক ভস্মীভূত হয়েছে বলে জানান পানছড়ি থানার ওসি আবদুল জব্বার।

তবে এ ঘটনায় কেউ হাতহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে প্রথমে জনসংহতি সমিতির কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। এর আনুমানিক ১০মিনিট পর ছাত্র পরিষদ কার্যালয়েও আগুন লাগে।

ওসি বলেন, প্রথমে পুলিশ আগুন নেভানোর চেষ্টা চালায় । পরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।”