বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
বগুড়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
সোমবার শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. এমদাদ হোসেন জানান।
এরা হলেন ওই এলাকার মোস্তফা (৫০) ও তার স্ত্রী ডলি বেগম (৪২)।
এ ঘটনায় আহত মোস্তাফার ভাতিজা জনিকে (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ চক্রবর্তী বলেন, তারটি বিদ্যুতায়িত হয়ে ছিল। বেলা ২টার দিকে ডলি বেগম গোসল করে শুকানোর জন্য ভেজা কাপড় দিতে গেলে সেই তারে জড়িয়ে যায়।এ সময় মোস্তফা তাকে উদ্ধার করতে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তাদের উদ্ধার করার জন্য জনি এগিয়ে গেলে সেও আহত হয় বলে জানান কাউন্সিলর।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
