২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ভ্যানচালকের লাশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ভ্যানচালকের শ্বাসরোধে হত্যা করা লাশ পাওয়া গেছে। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 03:54 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান পাংশা থানার ওসি মো. শাহজালাল।

নিহত রতন (২০) উপজেলার কলিমহর ইউনিয়নের শাজুরিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বড় বনগ্রামের একটি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

“এলাকাটি চরমপন্থী অধ্যুষিত হওয়ায় হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু অনুমান করা যাচ্ছে না। তবে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে যা থেকে হত্যাকাণ্ডে জড়িতকে সহজেই গ্রেপ্তার করা যাবে।”

পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

নিহত রতনের বাবা রুস্তম আলী পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।