২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক ১

ঠাকুরগাঁও শহরে বাকপ্রতিবন্ধী এক শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

আটক মুকুল হোসেন (৫০) সেনুয়াপাড়া এলাকায় প্রয়াত আমির হোসেনের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের টিকাপাড়া থেকে তাকে আটক করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, দশ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটিকে রাতে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে মুকুল। এ সময় শিশুটির মা তা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে মুকুলকে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।