২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বওড়া গ্রামে এ ঘটনায় নয় বছর বয়সী মীমের মৃত্যু হয়।

মীম ওই এলাকার সবজি ব্যবসায়ী রবিউল আলমের মেয়ে এবং স্থানীয় অনুশীলন বিদ্যা নিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আহত আম্বিয়া (৯) একই এলাকার আবুল কাশেমের মেয়ে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীমের বাবা রবিউল আলম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে মীম ও আম্বিয়া বাড়ির পাশের মাঠে খেলছিল। এ সময় হঠাৎ বৃষ্টির শুরু হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আম্বিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।