২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

দশ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবিতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

গ্রেপ্তার আব্দুল খালেক উপজেলার আওলাই ইউনিয়নের সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার পাঁচবিবির ভারাহুত নয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার নূর উদ্দিন আল ফারুখ জানান।

তিনি বলেন, কেজি প্রতি ১০ টাকার চাল বিতরণের জন্য আওলাই ইউপি মেম্বার আব্দুল খালেক তালিকা চূড়ান্ত করেন।

“ওই তালিকা অনুযায়ী তিনি কার্ডও বিতরণ করেন। কার্ডধারীদের মধ্যে অনেকে নাশকতা মামলার আসামি রয়েছে।”

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ সন্ধ্যায় পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইউএনও।