২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

আশুলিয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পশ্চিম গুমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান।

এরা হলেন- সোনা মিয়া (২৬) ও শ্বশুর মোতালেব মিয়া (৫৬)।

পরিদর্শক আকবর বলেন, টিভি দেখা নিয়ে বুধবার দুপুরে গৃহবধূ ফারজানার সঙ্গে (২১) তার ননদের কথা কাটাকাটি হয়।

“এ নিয়ে বিকালে স্বামী সোনা মিয়া তাকে মারধর করেন। এ সময় প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করলে শ্বশুর মোতালেব তাকে আটকে রাখে।” 

এলাকাবাসীর সহায়তায় আশুলিয়া থানা পুলিশের একটি দল ওই দুজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে বলে জানান তিনি।  

এ ঘটনায় গ্রেপ্তারদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠায় আশুলিয়া থানার এএসআই রফিকুল ইসলাম ও জামিরুল ইসলামকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আকবর।