২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তির ১০ বছরের দণ্ড

ঝালকাঠিতে এক বছর আগের হত্যা চেষ্টার এক মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা গ্রামের বাসিন্দা।

একইসঙ্গে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের ২৩ মে একই এলাকার কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন আবুল হোসেন। এ ঘটনায় কবিরের বোন বকুল বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা করেন।