২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলা থেকে স্থানীয় বিএনপির এক নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 01:12 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

গ্রেপ্তার গাওছুল আজম ডলার গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নবীউল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে ভাংচুর ও নাশকতার অভিযোগে গাইবান্ধা সদর থানায় ডলারের বিরুদ্ধে মামলা হয়।

রাতে এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পরিদর্শক নবীউল জানান।