২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৩৫ ভরি স্বর্ণালংকার চুরি

খুলনা নগরীতে একটি বাড়ির তালা ভেঙে ৩৫ ভরি স্বর্ণলংকারসহ নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 12:00 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

টিবি ক্রস রোডে বুধবার সন্ধ্যার পরপরই এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নগরীর ৩/১ টিবি ক্রস রোডের এই বাড়ি ও রূপসার প্রভাতী স মিলের মালিক এম এ মাজেদ ও তার স্ত্রী বুধবার সন্ধ্যায় হাঁটতে বের হন।

ওসি বলেন, সান্ধ্যার পরপরই বাড়ি ফিরে তারা দেখতে পান বাড়ির গ্রিলের তালা ভাঙা। ঘরে ঢুকে দেখতে পান আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে।

এ ঘটনার পর বাড়ির মালিক এম এ মাজেদ অজ্ঞান হয়ে যান। তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।