রুয়েটে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রার্থীদের তালিকা প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকসনের উপ-পরিচালক গোলাম মর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট জিপিএ-এর মান ২০.০০ এবং জিইসি ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে বি গ্রেড এবং জিইসি ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষযে কমপক্ষে ‘এ’ গ্রেড অথবা ৮০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে, তারাই শুধু রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।
এছাড়া যারা উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীর কোটায় আবেদন করেছে তাদের আগামী ১৯ অক্টোবর বিকাল ৫টার মধ্যে উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীর প্রমাণ হিসেবে সনদপত্র সরাসরি অথবা ডাকযোগে রুয়েট কর্তৃপক্ষ বরাবর দাখিল করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যথায় তাদের কোটার সুযোগ প্রদান করা হবে না।
