২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা নিয়ে বিতণ্ডার জেরে আ. লীগ নেতাকে হত্যা

শেরপুরের নকলায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে আওয়ামী লীগের এক নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 04:04 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার উপজেলার চরভাবনা গ্রামের ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে বলে জানান নকলা থানার ওসি গোলাম হায়দার।

নিহত খোরশেদ আলম (৪৫) উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ঘটনার পর ‘হত্যাকারী’ ময়না মিয়া পালিয়ে গেছে। ময়না ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামতপুর গ্রামের আব্দুল খানের ছেলে।

ওসি বলেন, চরভাবনা গ্রামে ময়নার শশুর বাড়ি। সেখানে বেড়াতে এসে খোরশেদ আলমের মেয়ে মিনার চা ও মুদি  দোকান থেকে ১৬০ টাকার সামগ্রী বাকীতে নেন তিনি।

“বুধবার সকালে ময়নার কাছে পাওনা ১৬০ টাকা চায় মিনা। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার পর ময়না সেখান থেকে চলে যায়।

“এর জেরে সকাল ১০টার দিকে ঈদগাহ মাঠের কাছে ধারালো ছুরি দিয়ে খোরশেদ আলমের বুকের বাম পাশে আঘাত করে ময়না। এতে ঘটানস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।