২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে মা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছে; যাদের সবাই নারী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 01:20 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

বুধবার দুপুরে উপজেলার মোকামতলার কাশিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে  রংপুরগামী নাবিল পরিবহন ও ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের এ সংঘর্ষে শিশুসহ আরও ২৫ জন আহত হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাসার।

নিহতদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের ফজলুল করিমের স্ত্রী সৈয়দা মোনোয়ারা (৬৭), বগুড়ার গাবতলী উপজেলার কাগইল সুলতানপুর গ্রামের নইমুদ্দিনের স্ত্রী জুলেখা (৬০), তার মেয়ে মোছা. ডলি (৩৫), দিনাজপুর রামসাগর এলাকার লতিফুর রহমানের মেয়ে নীলা (২৫) ও গাইবান্ধার প্রিয় বালার (৫৫) পরিচয় জানা গেছে।

আহতদের মধ্যে এক শিশু ও এক তরুণী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের রফাতুল্লাহ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, বিপরীতমুখী দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ নারী যাত্রী নিহত নয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বাস দুটি সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।