২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন এক নারী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার দুপুরে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা বলে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান।

আটক মেহেদী হাসান শাওন (২২) ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ওসি মিজানুর বলেন, “শাওন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। মাদক কেনার জন্য তার মা ময়না খাতুনকে প্রায়ই মারধর করত সে।

“সোমবার রাতে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে শাওন তার মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এরপর পরিবারের অন্য সদস্যের সহযোগিতায় শাওনকে আমাদের হাতে তুলে দেন তার মা।”