২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভার উপজেলায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 11:06 AM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।

নিহত তৌহিদুল ইসলাম (২৮) সাভার ইপিজেডের লেনি ফ্যাশনের অপারেটর। তিনি দিনাজপুর সদর উপজেলার কালিয়াকৈর দশমাইল এলাকার হাসেম আলীর ছেলে। 

ওসি স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে তৌহিদ রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।