২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর কারাগারে কয়েদির মৃত্যু

চাঁদপুর কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:38 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

সোমবার রফিকুল ইসলামের (৪২) মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মো. মাঈনুদ্দিন।

রফিকুল মতলব উত্তর উপজেলার দুদু মিয়ার ছেলে। গত ৪ অগাস্ট মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে এক বছরের দণ্ড পাওয়ার পর থেকে কারাগারে ছিলেন।

মাঈনুদ্দিন বলেন, সোমবার বিকালে হঠাৎ করে রফিকুল বুক ব্যথা করছে বলে সংজ্ঞা হারান। এ সময় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”