দিনাজপুরে ১০ টাকার চালসহ ইউপি সদস্য আটক
দিনাজপুরের খানসামা উপজেলায় ১০ টাকার চালসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে আট বস্তা চাল উদ্ধার ও তাকে আটক করা হয় বলে খানসামা থানার ওসি আব্দুল মতিন জানান।
আটক পুলিন চন্দ্র রায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
ওসি বলেন, একটি অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ পুলিন চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে আট বস্তা সরকারি চালসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
