২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বজ্রপাতে নিহত ২

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 12:18 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান।

আবদুল মুকিত (৪০) নামে এক ব্যক্তি ছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।   

ওসি সোহেল বলেন, সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।