রংপুরে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আদিবাসী মা-মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের কোচারপাড়া গ্রামে বজ্রপাত হয় বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম।
নিহতরা হলেন ওই গ্রামের অদিবাসী মন্টু টুডুর স্ত্রী রুখিনা মূর্মু (৬০) ও তাদের মেয়ে সেলিনা টুডু (২০)।
স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সকালে বাড়ির উঠোনে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
