কুমিল্লায় অস্ত্রসহ আটক ২
কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- মুন্সিগঞ্জ সদরের তৈয়ব আলী শেখের ছেলে নূর হোসেন (৪০) ও ফেনীর ছাগলনাইয়ার লাঙ্গলমুড়া গ্রামের গণী আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় অভিযানে তারা ধরা পড়েন বলে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেল, “ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি জাপানি পিস্তলসহ নূর ও জাহাঙ্গীরকে আটক করা হয়।”
