২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা মামলায় জামায়াতের ৩৮৪ নেতাকর্মীর বিচার শুরু

যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা ঘোষণার পর ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা মামলায় দলটির ৩৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

বুধবার আসামি ও বাদী পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো নবাবুর রহমান অভিযোগ গঠন করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আশরাফ উল বারী জানান।

তিনি জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় সাঈদীর সাজা হওয়ার পর হরিণাকুণ্ডুতে তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির। এর ধারাবাহিকতায় ৩ মার্চ সকালে উপজেলা পরিষদে হামলা করে তারা। এ সময় কর্তব্যরত অবস্থায় কনস্টেবল গাজী ওমর ফারুক কুপিয়ে হত্যা করে। আহত হয় আরও কয়েকজন পুলিশ সদস্য।

“এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ এপ্রিল ৩৮৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”