২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল বহনের দায়ে নারীর যাবজ্জীবন

যশোরে ফেনসিডিল বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

বুধবার অতিরিক্তি দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নিলুফার শিরিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হামিদা খাতুন শার্শা উপজেলার বেনাপোলের ভবের বেড় গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। তিনি কারাগারে রয়েছেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩০ জুন গোপন খবরে ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের শাহাজান মোড়লের ইট ভাটায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সেখানে বাসের জন্য অপেক্ষমাণ হামিদা খাতুনকে আটক ও তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হামিদাকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন অধিদপ্তরের পরিদর্শক সলিমুল্লাহ।তদন্ত শেষে হামিদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।