ঝিনাইদহে ভটভটির ধাক্কায় শিশু নিহত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভটভটির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার শীতেলী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান।
সুজন হোসেন (৬) একই উপজেলার চাঁদপুর গ্রামের আলম হোসেনের ছেলে। তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে রয়েছে।
ওসি মাহতাব বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সুজনকে ধাক্কা দিয়ে চলে যায় একটি ভটভট। শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
