২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রলির ধাক্কায় দিনমজুর নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 12:35 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাবুল ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বীরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন।

নিহত মকলেছ (৫০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মকলেছ বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল বাজারে দিনমজুরি করতেন। বাজারে কাজে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

লাশ থানায় নেওয়া হয়েছে বলেও তিনি জানান।