২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদস্য নিহতের মামলায় হেফাজত নেতা কারাগারে

হেফাজতে ইসলামের সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য নিহতের মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম শিপলু জানান, ২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বিজিবির দুই সদস্য নিহত হন। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজত-বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।

ওই মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফেরদাউসুর। আদালত আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান তিনি।