২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কারাগারের জেলারকে হত্যার হুমকি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলমকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

দোহার-নবাবগঞ্জ-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 09:44 AM

Updated : 20 Aug 2022, 01:44 PM

এ ঘটনায় কারাগারের ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, জেলার নেসার আলম শনিবার সকালে মোবাইল ফোনে ওই হুমকি পান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

এ বিষয়ে জানতে নেসার আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হুমকির এসএমএসে ঠিক কী বলা হয়েছে, সে বিষয়েও কোনো তথ‌্য পাওয়া যায়নি।