২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘গোপন’ বৈঠক থেকে ৫ শিবিরকর্মী আটক

রাজশাহীর পবায় ‘গোপন’ বৈঠকের সময় একটি মসজিদ থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 01:14 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

পবা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়গাছি পশ্চিমপাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পবার বড়গাছি সরকারপাড়া গ্রামের শিবিরকর্মী আপন হোসেন (২২), আব্দুল্লাহ (১৯), গোপালহাটের ওয়াহাব (২০), মাধবপুরের মামুনর রশিদ (২৫) ও শ্রীপুর গ্রামের মারুফ মর্তুজা (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি শরিফুল বলেন, ১৫/২০ জন শিবিরকর্মী ওই মসজিদে গোপন বৈঠক করছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ শিবির কর্মীকে আটক করে পুলিশ।

পরে সেখানে তল্লাশি চালিয়ে কয়েকটি দলীয় বই উদ্ধার করা হয়। বড় কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা ওই মসজিদে বসে গোপন বৈঠক করছিল বলে ওসি জানান।