২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 11:06 AM

Updated : 20 Aug 2022, 01:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোন-নগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে বলে জানান নালিতাবাড়ী থানার এসআই গিয়াস উদ্দিন।

নিহত আছিয়া বেগম (২৭) ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে স্বামী ও শাশুড়ির সঙ্গে আছিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে তাকে শ্বাস রোধে হত্যা করা হয় বলে আছিয়ার পরিবার অভিযোগ করেছে।

“আছিয়ার গলায় কালো দাগ রয়েছে।”

শেরপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এসআই গিয়াস।